শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: গরিবদের সহায়তা করতে ধনীদের প্রতি মাওলানা তারিক জামিলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র লোকদের ত্রাণ সহায়তা দিতে ধনীদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও দাঈ মাওলানা তারিক জামিল। তিনি বলেছেন, এই সময়ে ধনীরা যদি ঠিকমতো জাকাত দেয় তাহলেও কোন দুঃস্থ পরিবারই অনাহারে থাকবেনা।

রোববার (২৯ মার্চ) উর্দু গণমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে উপস্থাপক মিজান সালিম সাফির এক প্রশ্নোত্তরে তারিক জামিল এই আহবান জানান। একইসঙ্গে করোনাভাইরাসের সঙ্কটাপন্ন অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে মাওলানা তারিক জামিল বলেন, তিনি এমন সময় পাকিস্তানের শাসক নির্বাচিত হয়েছেন যখন তার খুব দোয়ার প্রয়োজন। একজন শাসকের একটি ভুল সিদ্ধান্তে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে আবার তার একটি সঠিক সিদ্ধান্তে পুরো জাতি বেঁচে যেতে পারে। এজন্য আমি সবসময় সব শাসকের জন্য দোয়া করি।

সরকারের ভাল কিছু করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এই নাজুক পরিস্থিতিতে বিরোধী দলগুলোও যেন ইমরান খানকে সহায়তা করে আমি সেই আহবান জানাই।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ