বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনাতঙ্কে মার্কিন কূটনীতিক ও নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ভয়াবহতার আশঙ্কায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ।

মার্কিন দূতাবাসের জরুরি ভিডিও ব্রিফিংয়ে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। চার্টার্ড ফ্লাইটটির একটি আসনও খালি নেই। ফুল ফ্লাইট যাবে।

তবে কতজন কূটনীতিক ফিরছেন আর কতজন নাগরিক? এয়ারক্রাফট এর সাইজই বা কি? সাংবাদিকদের পক্ষে এমন একাধিক প্রশ্নের জবাবে, মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, সব কিছু খোলাসা করা যাচ্ছে না, তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরে আসবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনার কারণে আমেরিকানরা কেবল বাংলাদেশ ছাড়ছেন, বিষয়টি এমন নয়-মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন বা ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে (পারসোনাল চয়েজ)। স্টেট ডিপার্টমেন্ট পুরো বিষয়টি ফ্যাসিলিটেড করছে। যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না।

তবে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিমানে মার্কিন কূটনীতিক ও নাগরিকরা ঢাকা ছাড়ছেন।

ব্রিফিংয়ে এটা স্পষ্ট করা হয়, করোনা পরিস্থিতিতেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কার্যক্রম সচল রয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুরোপুরি চালু। তবে পরিস্থিতির কারণে সাধারণের ভিসা সার্ভিস বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ