বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদিতে হুতিদের রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণের শহর জাজানে রকেট হামলা হয়েছে।

গত শনিবার (২৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

গালফ তাদের প্রতিবেদনে জানায়, শনিবার রাতে রিয়াদ ও জাজানে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে রকেটগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই হামালায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রিয়াদের বাসিন্দারা জানিয়েছে, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছে। এছাড়া দেশটির উত্তরের বাসিন্দারা জানায়, তারা সাইরেনের শব্দ শুনেছে।

ইরান সমর্থিত হুতিরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি। এক বিবৃতিতে তিনি জানান, শনিবার রাত ১১ টা ২৩ মিনিটে রিয়াদ ও জাজান শহরকে লক্ষ্য করে দুটি রকেট ছোঁড়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ