শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা

করোনা: সুস্থ হয়ে উঠেছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। আজ রোববার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এ কথা বলেন সোফি গ্রেগরি।

ভিডিও বার্তায় সোফি স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি এখন সুস্থ আছি। এ দুঃসময়ে কানাডাবাসী তার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান সোফি।

চলতি মাসের ১২ তারিখ করোনা পজেটিভ ধরা পড়ে সোফির। তখন থেকেই সেল্ফ আইসোলেশনে ছিলেন ট্রুডো ও তার পরিবার।  তবে তার সন্তানদের করোনার কোন লক্ষণ দেখা যায়নি।

স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, আমি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া।  সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মত বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন।

এখন পর্যন্ত কানাডায় মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন মানুষ। মারা গেছে ৬১ জন। সেই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ