মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

করোনায় হজ বাতিল হলে হজযাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড -১৯ মহামারীর কারণে এই বছরের বার্ষিক হজ বাতিল হয়ে গেলে কী করণীয় সে বিষয়ে বিবৃতি দিযেছে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গত শুক্রবার সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ফছরুল রাজী এক বিবৃতিতে বলেছেন, শেষ পর্যন্ত হজ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি।

তিনি বলেন, সৌদি সরকার এই হজ বাতিল করতে পারে।কারণ বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজে বিশাল সমাবেশ হয়। সৌদি আরব ১৫ মার্চ থেকে দেশটিতে এবং বিদেশে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

ফছরুল রাজী বলেন, সৌদি আরব যদি এই নিষেধাজ্ঞাগুলি দীর্ঘায়িত করে এবং অবশেষে বার্ষিক তীর্থযাত্রা বন্ধ করে দেয় সরকার হজযাত্রীদের সমস্ত ভ্রমণের অর্থ ফেরত দেবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ২২১,০০০ হজযাত্রী হজে যাবেন।

তবে, ফখরুল হজযাত্রীদের ১৯ মে অবধি পুরোপুরি তাদের হজ যাত্রার খরচ পরিশোধ করতে বলেছেন। কারণ সৌদি সরকারের তরফে এখন্ও কোনও বিজ্ঞপ্তি দেয়া হয়নি হজ বন্ধরে বিষয়ে। মন্ত্রী জানান, শুক্রবার পর্যন্ত ৮৩,৩৩৭ হজযাত্রীরা তাদের ব্যয়ের জন্য অর্থ প্রদান করেছেন।সূত্র: জাকার্তা পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ