বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সব নিট পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দেশের বিকেএমইএর অন্তর্ভুক্ত সব নিট পোশাক কারখানা আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কর্তৃপক্ষ।

এর আগে দেশের করোনাভাইসের বিস্তার ঠেকাতে ও শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বার্তায় কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

রুবানা হক বলেন, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।

সরকারের সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে বলে। খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় সর্তক অবস্থানে যায় বাংলাদেশ সরকার। কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় ঘোষণা করা হয়েছে লকডাউন। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। সতর্ক অবস্থানে আছে সর্বসাধারণ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ