বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চীনের কিট-পিপিই নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দেয়া টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ৪টার পর এসে ফ্লাইটি পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করে ঢাকায় চীনা দূতাবাস।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। তারা ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।

ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ