বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চীনের তৈরি করোনা, এ দাবিতে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এবার চীনের বিরুদ্ধে দায়ের করা হল ২০ ট্রিলিয়ন ডলারের মামলা। মামলার অভিযোগে বলা হয়েছে, চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে বানিয়েছিল এই মারণ করোনা ভাইরাস।

সূত্রমতে জানা যায়, ল্যারি ক্লেম্যান নামের এক আইনজীবী ও তার আইনি প্রতিষ্ঠান ফ্রিডম ওয়াচ ও বাজ ফটোজ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি আদালতে চীনা সরকারের বিরুদ্ধে এই মর্মে একটি মামলা দায়ের করেছে। ওই আইনজীবীর মামলার অভিযোগে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাসটি চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে তৈরি করেছে।

চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে। এখবর দিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, মার্কিন সেনা অথবা অন্য কোনো দেশ যারা চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের ধ্বংস করতেই এই মারণ ভাইরাস তৈরি করেছে চীন।

মামলাকারীদের দাবি চীনের তৈরি জৈবিক অস্ত্রের ফলাফল হচ্ছে এই মারণ ভাইরাস। আর তাই তারা ২০ ট্রিলিয়ন ডলার দাবি করেছে চীনের কাছে।

মামলাকারীদের বিস্ফোরক দাবি, চীনের উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস বেরিয়ে পড়েছে। তাদের অভিযোগ, অসংখ্য মানুষকে মারতেই চীন এই মারণ জৈবিক অস্ত্র তৈরি করছিল। এরপরে চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ