শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানে লকডাউন না মানায় রাস্তায় মুরগী বানিয়ে শাস্তি দিলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে পাকিস্তানের করাচিসহ কয়েকটি প্রদেশে রোববার থেকে লকডাউন ঘোষণা করা হয়। এর মধ্যে লকডাউন অমান্য করায় পুলিশ কয়েকজনকে রাস্তায় মুরগী বানিয়ে শাস্তি দেয়। সম্প্রতি এ শাস্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জিও নিউজ জানায়, এর আগে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। এটাই আমাদের জন্য ভাল।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত ১২ টার পর থেকে পুরা প্রদেশে পুলিশ ও সেনাবাহিনী টহল শুরু করে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ এবং জনসাধারণকে ঘরে অবস্থান করার আহ্বান জানায় নিরাপপত্তা বাহিনী।

সরকারী আদেশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঘোষণা করার পরও করাচির শাহ ফয়সালের ৫ নম্বর কোরঙ্গি রোডের বাড়ি থেকে বের হওয়ায় কয়েক জনকে ধরে মোরগ বানিয়েছে পুলিশ। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এছাড়াও, লকডাউন লঙ্ঘন করায় করাচি থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও জানায় জিও নিউজ।

জিও নিউজ থেকে আবদুল্লাহ আফফানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ