শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪

পাকিস্তানে তাবলিগ জামাতে বিভিন্ন দেশের ৬ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের ইসলামাবাদে তাবলিগ জামাতে বিভিন্ন দেশের ৬ জন সাথী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জিও নিউজ টিভির বরাতে জানা যায়, ইসলামাবাদের একটি মসজিদে তাবলিগ সাথীদের মধ্যে এ ছয় জন আক্রান্ত বলে জানা যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে সরকারীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপরই স্বাস্থ্য অধিদপ্তর পুরো অঞ্চলকে কোয়ারান্টিনে পরিণত করেছে। সন্দেহভাজনদের মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টেনে থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে ওই এলাকার সহকারী কমিশনার বলছে, তাবলিগ জামায়াতে ১৩ জন সাথী ছিলো। তাদের সবারই চিকিৎসা সেবা ও পরীক্ষা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই এলাকার যারা মসজিদে তাবলিগের সাথীদের সংস্পর্শে এসেছে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি তাদের সবাইকে পরীক্ষা নিরীক্ষা করাতে বলেছেন।

এদিকে দেশের বিভিন্ন মহল করোনা সংক্রমণ রোধে এ মুহূর্তের জন্য তাবলিগ সাথীদের চিল্লা বা জামাতে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

জিও নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ