শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জামাত চালু রাখতে মসজিদে নববিতে পরিচ্ছন্নতাকর্মীদের নামাজ আদায়ের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক সৌদি আরবের সমস্ত মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও পবিত্র দুই মসজিদ আল হারামাইনিশ শারিফাইনে স্বল্প পরিসরে নামাজ জারি রয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ পবিত্র দুই মসজিদে জামাতের ব্যাপারেও সচেতন রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখেই মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে নামাজ পড়েছেন একজন ইমাম।

আজ সোমবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়- সেখানে দেখা যায়, একই রকম পোশাক পরিহিত পরিচ্ছন্নতাকর্মীরা একজন ইমামের পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন।

ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই ইমাম এবং মুসল্লিরা। দিনরাত আল্লাহর ঘরের খেদমত করলেও এসব কর্মীরা সাধারণত মূল জামাতে নামাজ আদায়ের সুযোগ পাননা। সেই হিসেবে তাদের একত্রে মূল জামাতে নামাজ পড়াকে ঐশী সম্মান আখ্যায়িত করেছেন একজন টুইটার ব্যবহারকারী।

আরেকজন মন্তব্য করেছেন, তারা আল্লাহর ঘরের খেদমত করে- এজন্য আল্লাহ তাদের এভাবে সম্মানিত করলেন; মুক্তাদির কাতারে শুধুই পরিচ্ছন্নতাকর্মীরা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! ( আল্লাহ মহা পবিত্র) মানুষের মধ্য থেকে এরাই তাঁর পছন্দের বান্দা।

সৌদি আরবে গত রোববার পর্যন্ত অন্তত ৫১১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। মৃত্যুর খবর পাওয়া গেছে ৩৯ জনের।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ