শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনার বিস্তার ঠেকাতে বন্দীদের ক্ষমা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্দী অপরাধীদের বিশেষ ক্ষমা প্রদান করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।

রাষ্ট্রপতির মুখপাত্র 'নাবিল আবু রদাইনাহ' এক বিবৃতিতে বলেন, 'করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকায়, বন্দী অপরাধীদের মধ্যে যারা নিজেদের ফৌজদারি মামলা ও অপরাধের অর্ধেক সাজা ভোগ করেছে, রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাদেরকে বিশেষ ক্ষমা প্রদান করেছেন।

তবে এ বিবৃতিতে সাধারণ ক্ষমাপ্রাপ্ত বন্দীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রদান করা হয়নি। খবর আনাদুলু এজেন্সির।

এছাড়াও করোনার বিস্তারকে সীমাবদ্ধ করার প্রয়াসে দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। পাশাপাশি পাঠদান স্থগিত, অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ এবং প্রদেশগুলির মধ্যে চলাচল প্রতিরোধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ৫৯ জন ফিলিস্তিনি করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। যাদের মধ্যে দুই জন গাজা উপত্যকার অধিবাসী।

আনাদুলু এজেন্সি অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

আরএম/