বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতজুড়ে ট্রেন চলাচল বন্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দমনে ভারতে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশটিতে এক্সপ্রেস, মেইল, লোকাল ও প্যাসেঞ্জারসহ সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে কলকাতা মেট্রো পরিষেবাও বন্ধ হতে যাচ্ছে সরকার।

আজ রোববার ভারতের রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর আনন্দবাজার।

জানা যায়, রোববার দিবাগত রাত থেকে ভারতের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। মালামালবাহী রেলগাড়ির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

আজ রোববার ভারতজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকাল ৭টা থেকে এ কারফিউ শুরু হয়েছে। শেষ হবে রাত ৯টায়। এর কারণে শহরগুলোর রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ রয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩৩২ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো। ভাইরাসটির কারণে মৃত্যু হয়েছে চারজনের।

ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারত। যদি এ পর্যায়ে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি ভায়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করেছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ