শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ব জুড়ে করোনায় গৃহবন্দী ১০০ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বা কোভিড-১৯ আতঙ্কে দিন কাটছে মানুষের। কে কখন কীভাবে আক্রান্ত হবে তা জানা নেই কারো। এখন পর্যন্ত এ রোগের কোনও প্রতিষেধকও আবিষ্কার হয়নি। অদৃশ্য এ আততায়ীর হাত থেকে রক্ষা পেতে তাই কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে গোটা দুনিয়ার মানুষ।

চীনের উহানের লকডাউন দিয়ে শুরু হয়ে এখন বিশ্বের অধিকাংশ দেশ হয়ে পড়েছে অবরুদ্ধ। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। এই মুহূর্তে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ রয়েছে হোম কোয়ারেন্টাইনে।

এ পর্যন্ত লকডাউন হয়েছে ৩৫টি দেশে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল। ফ্রান্স, স্পেন, ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানার ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে।

বাংলাদেশে মাদারীপুরের শিবচরকে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ হাজারের বেশি মানুষ। শুধু ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৮০০ জনের বেশি যা বিশ্বের মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ। ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে।

ইরানে শনিবার (২১ মার্চ) নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ২৪। এর মধ্যে মারা গেছে ২ জন।

চীনে তিনদিনের মতো কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত বিশ্বে ৩ লাখের বেশি মানুষ মরণঘাতি কোভিডে আক্রান্ত হয়েছে।

কোভিড প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্পোর্টস ক্যালেন্ডারেও। কোভিডের প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেম ২০২০ স্থগিত করা হয়েছে। বাংলাদেশেও মুজিববর্ষের সব আয়োজন সংক্ষিপ্ত করাসহ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

-এটি