বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

অফ্রিকার ৪০টি দেশে করোনা ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রাণহানির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: [১] অফ্রিকার ৪০ দেশে ছড়িয়ে পড়েছে করোনা, তাই ব্যাপক প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্স জানায়, আফ্রিকার ৫৪ দেশের ৪০ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কমপক্ষে আফ্রিকার এই দেশগুলো এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

আফ্রিকায় করোনাভাইরাস কোভিড -১৯ এর প্রাদুর্ভাব এশিয়ামহাদেশ এবং ইউরোপ মহাদেশ থেকে অনেক কম। এই দু’টি মহাদেশ থেকে ভ্রমণ করা লোকদের থেকে আফ্রিকা মহাদেশে ভাইরাসটি ছড়াচ্ছে বলে আল আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।

খবরে আরো বলা হয়, ধারণা করা হচ্ছে, যদি আফ্রিকা মহাদেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণ আফ্রিকার দেশগুলোর করোনার মতো ভয়াবহ মহামারী মোকাবেলা করা সক্ষমতা নেই।

আফ্রিকাতে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইভরি কোস্ট করোনাভাইরাস প্রতিরোধ করতে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। আফ্রিকার কয়েকটি দেশে দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর মন্ত্রিসভার ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির সরকারের এক মুখপাত্র এ খবর দিয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। রয়টার্স, আল আরাবিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ