শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

এবার করোনার কারণে পরীক্ষার সময়সূচীতে পরিবর্তণের ঘোষণা দিয়েছে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। মাদরসাটির সমপানী পরীক্ষা আগামী সোমবার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

জরুরি এ বিজ্ঞপ্তিতে লেখা হয়, বিশ্বব্যাপী করোনার কারণে দারুল উলুম দেওবন্দ সমাপনী পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন এনেছে। মাদরাসার বার্ষিক পরীক্ষা আগামী ২৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩ এপ্রিল। ৩ এপ্রিল মাদরাসা বন্ধ ঘোষণা করা হবে।মাদরাসার হিফজ নাজেরা নূরানী বিভাগের পরীক্ষা ২৭,২৮,২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেক কিতাবের ৫টি প্রশ্ন থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে দু’কিতাব এক সঙ্গে পরীক্ষা, ৬টি প্রশ্ন থেকে ১টি ১টি উত্তর দিতে হবে।

প্রতিদিন ২ বেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ থেকে সাড়ে ১০টা, দুপুর ২.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত। পরীক্ষার হলে করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যেক পরীক্ষার্থীর মাঝে এক মিটার করে ফাঁকা রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ