বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে তাকে খুলনার মুজগুন্নী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সাদী মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান (মৃত)। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬’র মিডিয়া কর্মকর্তা এএসপি মাহাবুব আলম বলেন, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো অভিযোগে মেরাজ আল সাদী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে করোনা। এখন পর্যন্ত ভাইরাসটি সংক্রমিত হয়ে মারা গেছেন বয়স্ক এক রোগী। চিকিৎসাধীন আছেন ১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ