বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সেলিব্রেটি ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেলিব্রেটি ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা নিয়ে আতঙ্ক তৈরি না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রচারের দিকে বেশি জোর দেওয়ার তাগিদ দেন।

আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এনইসি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়াতে নির্দেশ দেন। তারকা (সেলিব্রেটি), মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষা করার যন্ত্রপাতি পৌঁছানোর নির্দেশও দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনার দোহাই দিয়ে সরকারের কাজ বন্ধ করব না। সার্বিক অর্থনীতির ক্ষতি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন জাতীয় আয়ে প্রভাব পড়তে পারে। পরিবহন খাতের ওপরও প্রভাব আসতে পারে।’

অন্য দেশের মতো ‘লক ডাউন’ করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘লক ডাউন করার মতো সময় আসেনি। এ দেশের জনগণ এতে অভ্যস্ত নয়। লক ডাউন নয়, পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থার দিকে যাবে সরকার। আমাদের ভালোর জন্য আশা করতে হবে, খারাপের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

এনইসি সভার শুরুতেই করোনা-পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে জনগণের সুরক্ষার বিষয়টি জোর দেওয়া হয়। কোনো লক্ষ্য থাকলে স্ব উদ্যোগেই কোয়ারেন্টিন থাকার পরামর্শ দেওয়া হয়।

আজকের এনইসি সভায় চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পাস করা হয়। সংশোধিত মূল এডিপির আকার হলো ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ৬২ হাজার কোটি টাকা। বিদেশি সহায়তার ৯ হাজার ৮০০ কোটি টাকা কমানো হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ আছে আরও ৮ হাজার ২৭৭ কোটি টাকা।

দেশে মোট আক্রান্ত ১৭ জনে পৌঁছেছে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ