বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রংপুরে মাদরাসার নামফলক ভেঙে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে নির্মাণাধীন মাদরাসার নামফলক ভেঙে পড়ে ছোঁয়া মনি নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

গতকাল বুধবার বিকেলে নগরীর শালবন মিস্ত্রিপাড়ায় ফোরকানিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। রংপুর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ছোঁয়া সিটি করপোরেশনের ইলেকট্রিক মেকানিক হিরু ব্যাপারীর মেয়ে। সে পার্শ্ববর্তী মাস্টারপাড়ার এলাকার বাসিন্দা।

নিহতের বাবা জানান, বিকেলে শালবন হাজির খামারের মাঠে খেলছিল ছোঁয়াসহ তিন শিশু। এ সময় মাদরাসার নামফলকটি ভেঙে পড়লে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছোঁয়া মারা যায়। আহত তাবাসসুম ও মুন্নাকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তাবাসসুমের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসা নির্মানের জন্য পাকা একটি নামফলক নির্মাণ করেন তসলিম হাজি। জমিটি সরকারি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর সেখানে আবারো উঁচু একটি নামফলক নির্মাণ করা হয়।

আহত তাবাসসুমের বাবা আমজাদ হোসেন বলেন, নির্মাণাধীন মাদরাসার নামফলকটি কোনো রকমে তৈরি করা হয়েছিল। ভালোভাবে মাটি ভরাট না করায় ভেঙে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ