বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মসজিদে যাওয়া ও জুমার নামাজ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশ ফেরত ব্যক্তি, করােনার লক্ষণযুক্ত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মসজিদে গমন ও জনসমাগম পরিহার করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব আনিস মাহমুদের স্বাক্ষরিত এক পরিপত্রে এ পরামর্শ দেয়া হয়। পরিপত্রে আরো লেখা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করােনাভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা। বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যােগাযােগ সীমিত করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে প্রতিদিনই মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লােক করােনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘােষণাসহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সংকুচিত করা হয়েছে। জনসমাগম। পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানাের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরােধ করা হয়েছে।

এ পটভূমিতে করােনা ভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণমুসল্লীসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশ ফেরত ব্যক্তি, করােনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হীচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।

এছাড়া যারা ইতােমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সংস্পর্শে এসেছেন এমন সকলকেই কোয়ারেন্টিন সময় শেষ না হওয়া পর্যন্ত মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরােধ করা যাচ্ছে। বর্তমান অবস্থায় কোন ধর্মীয় সমাবেশ আয়ােজন না করার জন্যও সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলো।

এ বিষয়টি দেশের সকল মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করােনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবগণকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।
এ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ