মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

করোনা: আগামীকালের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার  উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা মোকাবিলায় একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী কে আহ্বায়ক এবং ঢাবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা.সারওয়ার জাহান মুক্তাফীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অনুজীব বিভাগের সহকারী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ক্লিনিকাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী।

এর আগে গত সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাবির সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। তবে ওই ঘোষণায় হলগুলো খোলা থাকবে বলে জানানো হলেও আজ সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে কোচিং সেন্টারগুলোও। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগমে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিদেশফেরতদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ