শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: ভারতের নাদওয়াতুল উলামা বন্ধ ঘোষণা, বার্ষিক পরীক্ষা ১ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের লখনৌ শহরে অবস্থিত ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম নাদওয়াতুল উলামা করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার নাদওয়াতুল উলামার অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসার সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের ঘোষণা মুতাবেক আজ ১৮,৩,২০২০ থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হলো। মাদরাসার বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ বার্ষিক পরীক্ষা ঈদুল ফিতরের পর ৮ শাওয়াল মুতাবেক পহেলা জুন অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে মাদরাসায় উপস্থিত হয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

ভারতের এ প্রসিদ্ধ মাদরাসাটিতে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিম ছাত্ররা বিপুল সংখ্যায় পড়াশোনা করে৷ ১৮৯৪ সালে নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হয়। যার অগ্রনায়ক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আলী মাওনগরী রহ.। এর ৪ বছর পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে দারুল উলুম নাদওয়াতুল উলামার ভিত্তি স্থাপিত হয়।

উল্লেখ্য, ভারতে হোম আইসোলেশনে প্রাক্তন রেলমন্ত্রী, দেশে আক্রান্ত বেড়ে ১৪৭। হোম আইসোলেশনে সস্ত্রীক স্বরাষ্ট্রসচিব। এখনও পর্যন্ত এ দেশে ৩ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ