বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনাকে সংক্রামক রোগ ঘোষণা দিয়ে গেজেট প্রকাশে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন করোনাভাইরাসকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে এর প্রাদুর্ভাব মোকাবিলার জন্য সরকারকে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর অধীনে সংক্রামক রোগের তালিকায় কোভিড-১৯ এর নাম অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে এই বেঞ্চ থেকে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে করোনাভাইরাস মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল।

রিটের পক্ষের আইনজীবী হুমায়ন কবির পল্লব গণমাধ্যমকে বলেন, ‘কোভিড-১৯ কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর অধীনে তালিকাভুক্ত করা হলে আক্রান্তদের কোয়ারেন্টিন, আইসোলেশনসহ চিকিৎসা প্রদান ও রোগ মোকাবিলার জন্য অন্যান্য পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া যাবে।

এছাড়া, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য সংস্থা বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে।’

রিটে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টারে রাখতে আদালতের কাছে একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক লোক জমায়েত হয় তা এখনও বন্ধ করা হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আদালত বন্ধ করা প্রয়োজন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, আদালত বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ