বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা আতঙ্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি সপ্তাহে অনুষ্ঠেয় দুটি সভা করোনাভাইরাস সঙ্কটের কারণে সোমবার স্থগিত ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠানের জন্য পরিকল্পিত বৈঠকটি বাতিল করার পর নিরাপত্তা পরিষদ সুদানের দারফুরের পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিল এবং বৃহস্পতিবার একটি বহুপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

চলতি মাসে পরিষদের ধারাবাহিক সভাপতিত্বের দায়িত্বে নিয়োজিত চীন মিশন জানায়, এ সপ্তাহের জন্য নির্ধারিত সেশনগুলো বাতিল হলেও পরিষদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘পরিষদের ম্যান্ডেড পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে পরিষদ সদস্যবৃন্দ আলোচ্য বিষয়ের বিভিন্ন ইস্যু নিয়ে যোগাযোগ রক্ষা ও আলোচনা চালিয়ে যাবে।’

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুয়ারিক সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ফিলিপাইনের একজন কূটনীতক করোনায় আক্রান্ত হওয়ার পর নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরের স্টাফদের মধ্যে আরেকজনের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, জাতিসঙ্ঘ কার্যালয় খোলা রয়েছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার কার্যালয়ে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ