শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

দলের নাম পরিবর্তন করলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান (ফ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব নির্বাচন কমিশন দলের নাম পরিবর্তনের আবেদন গ্রহণ করেছেন।

ডেইলি পাকিস্তান জানায়, জমিয়তে উলামায়ে ইসলামের দায়ের করা আবেদনে আজ সোমবার পাঞ্জাব নির্বাচন কমিশন এ ঘোষণা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতি আলতাফ ইব্রাহিম কোরেশির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ জমিয়তে উলামায়ে ইসলামের নাম পরিবর্তনের অবেদন মঞ্জুর করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামরান মুর্তাজা।  তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নামের শেষে (ফ) বাতিল করার বিষয়ে আবেদন করা হয়েছিলো।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ