বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সড়ক দুর্ঘটনায় বেগুনবাড়ী মাদরাসার ৩ শিক্ষার্থী নিহত, আহত ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি মুজিবুর রহমান চাঁটগামী পরিচালিত ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া মাদরাসার একটি বাস ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুর্ঘটনায় ৩ জন নিহত, ৩৮ জন গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যায়।

জানা যায়, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর শেষে নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে শনিবার দিবাগত রাত ২ টায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২ জন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভয়াবহ এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পরতেই সিরাজগঞ্জের জেলা শীর্ষ উলামায়ে কেরামসহ সাধারণ মানুষগণ হাসপাতালে ছুটে আসেন। তাদের তৎপরতায় জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এখন পর্যন্ত ১২টি এম্বুলেন্সে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন এলাকাবাসী।

বিস্তারিত আসছে...

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ