শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার একবছর: করোনায় স্মরণসভা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর আজ। গত বছর এদিনে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর ভয়াবহ হামলায় প্রাণ হারায় ৫১ জন নিরীহ মানুষ। আহত হয় অর্ধশত।

২০১৯ সালের ১৫ই মার্চ। নিউজিল্যান্ডের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে বন্দুক নিয়ে হামলা চালায় কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী ও অভিবাসীবিরোধী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্ট। টারান্ট কেবল আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিই চালায়নি, মসজিদে হামলার পুরো ঘটনা ফেইসবুকে লাইভ করে ছড়িয়ে দেয়।

হামলার পরপরই সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। কয়েক মাসের মধ্যেই অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর হয় আইন।

টারান্টের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকা, হত্যা ও হত্যা চেষ্টার মোট ৯২টি অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৪ঠা মে বিচারকাজ শুরু হওয়ার কথা থাকলেও রমজানের কারণে বিচারকাজ ২রা জুন পর্যন্ত পেছানো হয়েছে।

আজ বর্ষপূতি উপলক্ষ্যে স্মরণসভা আয়োজন করার কথা থাকলেও করোনা আতঙ্কে শনিবারই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ