শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনাভাইরাস ছড়াতে সিঙ্গাপুরের মসজিদে মসজিদে ঘুরেছেন পাঁচ আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় পাঁচ নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণকালেই তারা সিঙ্গাপুরের অন্তত ১০টি মসজিদে ভাইরাস ছড়াতে প্রবেশ করেছেন। প্রশাসন এসব মসজিদে নামাজ আদায়কারী মুসল্লিদের আগামী দু’সপ্তাহ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার এক বিবৃতিতে সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কাউন্সিল মুইস জানিয়েছে, গত ৩ থেকে ১১ মার্চের মধ্যে ওই পাঁচ রোগী অন্তত ১০টি মসজিদে গিয়েছেন। সতর্কতা জারি করে দশটি মসজিদের নামও তারা উল্লেখ করেছে।

মসজিদগুলো হলো- মসজিদ আল-ইমান, মসজিদ আল-মুত্তাকিন, মসজিদ হাজ্জাহ ফাতিমা, মসজিদ হাজাহ রাহিমাবি কেবুন লিমাউ, মসজিদ কাসিম, মসজিদ পিতেমপাতান মেলায়ু সেম্বাওয়াং, মসজিদ সুলতান, মসজিদ আল-মাওয়াদ্দাহ, মসজিদ জামে (চুলিয়া) এবং মসজিদ আল-ইস্তিকামাহ।

গত শুক্রবার পাঁচদিনের জন্য দেশটির ৭০টি মসজিদই বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কাউন্সিল। এ সময়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সব মসজিদ ভালোভাবে ধুয়ে-মুছে জীবাণুমুক্ত করা হবে। সূত্র: মালায় মেইল

-এটি