শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

শিশু আয়লানকে নির্মমভাবে হত্যা করায় ৩ দোষীকে ১২৫ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরীয় শিশু আয়লানের মৃত্যুতে ৩ দোষী ব্যক্তিকে ১২৫ বছরের জেল দিয়েছে তুরস্কের আদালত।

জানা যায়, ২০১৫ সালে ইউরোপীয় শরণার্থী সঙ্কটকালে সিরিয়ান শরণার্থী আইলান কুর্দিসহ অন্য আরও পাঁচজনের মৃত্যুর চূড়ান্ত নির্দেশনার দায়ে শুক্রবার তাদের কারাদণ্ড দিয়েছে তুরস্কের মোঙলা প্রদেশের বোদ্রুম হাই ক্রিমিনাল কোর্টের বিচারক । ডয়েসে ভেলে, আনাদুলু

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ আদানা প্রদেশ থেকে তুর্কি বাহিনী তাদের তিনজনকে গ্রেপ্তার করে। তারা মানব পাচারের সংগঠক ছিল।

আয়লানসহ অনেক শরণাথীর মৃত্যুর ঘটনায় তুরস্ক ও সিরিয়ার একাধিক পাচারকারী চক্র জড়িত। তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেফতার করে সাজা দেয়া হয়েছে।

সূত্রমতে আরো জানা যায়, আয়লানের পরিবার সিরিয়ার কোবান শহরে বসবাস করতো। সেখানে আইএসের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই শুরু হওয়ার পর তারা পালিয়ে তুরস্কে চলে আসে। সেখান থেকে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে কর্তৃপক্ষ তাদের আবেদন নাকচ করে দেয়। এরপর তারা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করে। পথে পাচারকারীরা তাদের হত্যা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ