মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

মোদির প্রস্তাবে সাড়া দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মোকাবেলায় পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি জানান, মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরিমধ্যে নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়েছে ভুটান, নেপাল, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা।

এর আগে এক টুইট বার্তায় মোদি জানান, বিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রচুর মানুষের বসবাস। সেখানে নাগরিকদের সুস্থতার সঙ্গে কোনও আপস করা যাবে না।

টুইট বার্তায় তিনি আরো বলেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনা মোকাবিলায় একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারে। নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা যেতে পারে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত।

টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে সবাইকে রক্ষা করে গোটা পৃথিবীর সামনে একটি উদাহরণ তৈরি করা যেতে পারে। যা সুস্থ বিশ্ব তৈরির জন্য উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ