শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় সেনাদের প্রত্যাহার চায় কাশ্মীরের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধ্যুষিত কাশ্মীরের শিক্ষার্থীরা উপত্যকা থেকে ভারতের সমস্ত সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আল জাজিরা জানায়, কাশ্মীরের স্কুল-কলেজ এবং ইউনিভার্সিটির ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী উপত্যকা থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার চায়।

গত বছরের ৫ আগস্ট ভারতে অধ্যুষিত কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে উপত্যকার বাসিন্দাদের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। সঙ্গে সঙ্গে উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন করে ও কারফিউ জারি করে। প্রতিবাদে কাশ্মীরি বাসিন্দারা রাস্তায় নামলে উপত্যকায় হাজার হাজার সেনা মোতায়েন করে মোদি সরকার।

খবরে বলা হয়েছে, মোদি সরকারের এই কর্মকাণ্ডের প্রেক্ষিতে নিউইয়র্কের স্কিডমোর কলেজের গবেষকরা ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কাশ্মীরের মোট ৬০০ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সমীক্ষা চালিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন। যাতে দেখা গেছে, কাশ্মীরের ৯১ শতাংশ শিক্ষার্থী উপত্যাকা থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এদিকে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে কাশ্মিরে গণভোটকে সমর্থনকারীদের একই সংখ্যা উল্লেখ করা হয়েছিল। কাশ্মীর সমস্যার সম্ভাব্য সমাধান প্রশ্নে ৬৪ শতাংশ শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে সমর্থন প্রকাশ করেছে এবং ৭৯ পশ্চিমা দেশগুলোর সমর্থন পক্ষে ভোট দিয়েছে। সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জাং

-এটি