বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশে করোনায় আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ কথা জানিয়েছেন।

আজ শনিবার রাজধানী ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি সাংবাদিকদের অবহিত করেন সেব্রিনা।

সেব্রিনা বলেন, বাংলাদেশ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপরজন, অর্থাৎ সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।

আইইডিসিআর বলছে, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ