বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা তথ্য-সেবা মিলবে ৩৩৩-তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সম্পর্কিত তথ্য জানতে এখন থেকে ৩৩৩-তে কল করলেই সবগুলো হটলাইনে প্রবেশ করা যাবে। বর্তমানে ১৩টি নম্বরে করোনা সম্পর্কিত পরামর্শ দেয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ৩২৯টি কল এসেছে। তার মধ্যে করোনা সম্পর্কিত তথ্য জানার জন্য কল এসেছে ৪ হাজার ২১২টি। প্রতিদিন ফোনের চাপ বাড়ায় আরও ৫টি নম্বর সংযুক্ত করা হয়েছে হটলাইনে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথমদিকে মাত্র ৪ টি হটলাইন নম্বর ছিল। পরবর্তীতে আরও ৮ টি ও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ সহ মোট ১৩টি নম্বরে এখন করোনা সম্পর্কিত পরামর্শ দেয়া হয়। এরপরও চাহিদা থাকায় আরও ৫টি নতুন নম্বর যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এখন থেকে ৩৩৩ নম্বরে ফোন করলেই স্বয়ংক্রিয়ভাবে হটলাইনের নম্বরগুলোতে প্রবেশ করা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ