শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় এবার ইরানি কমান্ডারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও ইতালিতে চীনের পরই সবচেয়ে বেশি ভাইরাসে আক্রান্ত। এবার প্রভাবশালী এক ইরানি সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র রামিজান শরিফ।

তেহরান টাইমস জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই সেনা কর্মকর্তার নাম নাসের শাবানি। তিনি আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার। শুক্রবার (১৩ মার্চ) তার মৃত্যু হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আইআরজিসি কমান্ডার নাসের শাবানি প্রথমবারের আলোচনায় আসেন ২০১৮ সালে। ওই বছর বাব আল মনিদেব উপত্যকায় দুটি সৌদি ট্যাঙ্কারে হামলার পর তিনি স্বীকার করে নেন যে, তেহরানের নির্দেশে হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। এছাড়া ইরাক-ইরান যুদ্ধেও অংশ নেন নাসের শাবানি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ৫১৪ জন। এছাড়া ইতোমধ্যে ৩ হাজার ৫২৯ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

-এটি