শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছে।

শুক্রবার দেশটির সরকার জানান, ৬৮ বছর বয়সী করোনায় আক্রান্ত এক নারী দিল্লিতে মারা গেছেন। পশ্চিম দিল্লির এক বাসিন্দা বলেন, ওই নারীর ছেলের থেকে তিনি করোনায় আক্রান্ত হন। গত মাসে তার ছেলে সুইজারল্যান্ড ও ইতালিতে ভ্রমণে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ভারতে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটিতে প্রথম মারা যাওয়া ব্যক্তির নাম কালাবুরাগি (৭৬)। তিনি কর্ণাটকের বাসিন্দা ছিল। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৭৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা মোকাবেলায় দেশটির স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়।এখন পর্যন্ত বিশ্বের ১৩৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ