শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পরে জননিরাপত্তা আইনে প্রায় দীর্ঘ সাত মাস পর বন্দীদশা থেকে মুক্তি পেলেন জাম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

আজ শুক্রবার তার মুক্তির খবর জানিয়েছেন কেন্দ্রশাসিত জাম্মু-কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল।

মুক্ত হওয়ার পর নিজ বাসভবনের সামনে গণমাধ্যম কর্মীদের ফারুক আবদুল্লাহ বলেন, আমি মুক্ত...। আশা করছি, বাকি রাজনৈতিক নেতারাও দ্রুত মুক্তি পাবেন। আমার মুক্তির জন্য সংগ্রাম করা সব সংসদ সদস্যদের ধন্যবাদ জানাই।

সামনের দিনে আন্দোলন-সংগ্রাম সম্পর্কে জাম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেন, বন্দী সব নেতারা মুক্তি পেলেই ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।

মুক্তির পর ফারুক আবদুল্লাহকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বন্দী অন্য নেতাদের মুক্তি নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি।

গত বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ফারুক আবদুল্লাহসহ হাজার হাজার কাশ্মীরের নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার জননিরাপত্তা আইনে ফারুক আবদুল্লাহকে গ্রেপ্তার করে। জননিরাপত্তা আইনে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়।

ফারুক আবদুল্লাহ তিন বার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ন্যাশনাল কনফারেন্স থেকে তিনি পাঁচবার পার্লামেন্ট সদস্যও হয়েছেন।

-এএ