বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মহামারি হলে পালিয়ে যেও না, ধৈর্য ধারণ করো: লালবাগ শাহী মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যদি তোমরা শুনতে পাও, কোনো এলাকায় মহামারি হয়েছে তাহলে সেখানে যেও না। আর যদি তোমরা সেই এলাকায় মধ্যে থাকো তাহলে সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে না গিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন লালবাগ শাহী মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালবাগ কেল্লার পাশে অবস্থিত জামেয়া কোরআরনিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন লালবাগ শাহী মসজিদের খতিব জুমার নামাজের বয়ানে মুসল্লিদের উদ্দেশে এ সব কথা বলেন। মহামারিতে যদি কারও মৃত্যু হয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে বলে উল্লেখ করেন লালবাগ শাহী মসজিদের খতিব।

খতিব বলেন, ‘মহামারি প্রতিরোধ করার জন্য কেউ যদি হাতে মোজা, মাস্ক ব্যবহার করে সেগুলোর বিষয়ে শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। তবে কেই যদি মনে করে মাস্ক/ মোজার জন্য ভাইরাস জনিত রোগ হতে বেঁচে গেলাম তাহলে সে শিরক করবে। কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ, উনি চাইলেও সকল প্রটেকশনের মধ্যে দিয়েও রোগ দিতে পারেন। তাই আমাদের ঈমান ও আকিদা নিয়ে চলতে হবে।’

বয়ানে তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের জন্য নানা ব্যবস্থা নিয়েছে। সেগুলো আমাদের মেনে চলতে হবে। বর্তমানে ভাইরাস নিয়ে অনেকেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।

রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করবেন তা ভলোর জন্য করবেন। সরকার যদি কোনো এলাকা থেকে বের হওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে আমাদের তা মেনে চলতে হবে।’ নামাজ শেষে মোনাজাতের সময় বিশ্ববাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।

এ ছাড়াও মানুষ করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবে সেই বিষয়ে একটি বিনামূল্যে বই বিতরণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ