বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বছরপূর্তি: এখনো ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে লড়ছে তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলিবর্ষণের বছরপূর্তির কয়েকদিন আগেও নিউজিল্যান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মুসলিম ধর্মাবলম্বী ও তাদের মসজিদে আরও হামলার হুমকি দেয়া হয়েছে।

এনক্রিপটেড মেসেজিং অ্যাপে পাঠানো একটি ছবিতে চোখ আর ঠোঁটের অংশ ছাড়া মুখমণ্ডলের পুরোটা ঢাকা বালাক্লাভা ক্যাপ পরিহিত এক ব্যক্তিকে গত বছর হামলার শিকার একটি মসজিদের সামনে দাঁড়ানোর অবস্থায় দেখা গেছে; তার সঙ্গে ছিল হুমকি ও বন্দুকের ইমোজি।

গত বছর ১৫ মার্চ জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্দেহভাজন এক শ্বেত শ্রেষ্ঠত্ববাদীর ওই ভয়াবহ হামলার পর থেকে নিউ জিল্যান্ডে ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ এবং অভিবাসীদের অপছন্দ ও তাদের নিয়ে আতঙ্ক ছড়ানোর পরিমাণ যেভাবে বাড়ছে, মেসেজিং অ্যাপের মাধ্যমে হুমকিকে সেসবরেই সর্বশেষ নজির বলছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের জুলাইয়ে যাত্রা শুরু করা এ জাতীয়তাবাদী গোষ্ঠী তাদের ওয়েবসাইটে ‘ইউরোপিয়ান নিউ জিল্যান্ডারদের জন্য একটি কমিউনিটি গড়ে তোলার’ ওপর জোর দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

আটক তরুণের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে অ্যাকশন জিল্যান্ডার। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘অপরিপক্ক ও অনুৎপাদনশীল কাজ; আমরা লক্ষ্যে পৌঁছাতে সহিংসতাকে ব্যবহার করি না।’

ওই বছর মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলার পরপরই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ও তার সরকার দেশটির মুসলমান সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ায়। কয়েক মাসের মধ্যেই দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন হয়। অনলাইনে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো রুখতে তার আন্দোলন ও এ সংক্রান্ত একের পর এক পদক্ষেপও বিশ্বজুড়েই প্রশংসিত হয়।

নিউ জিল্যান্ডের ইসলামিক উইমেনস কাউন্সিলের আনজুম রহমান বলেছেন, ‘যারা ঘৃণা ছড়াতে চায় ওই হামলা তাদেরও উৎসাহিত করেছে্।’ আনজুম জানান, তিনি সম্প্রতি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ছড়িয়ে পড়া ওই হুমকির ছবি পুলিশকে দিয়েছেন।

অ্যাকশন জিল্যান্ডারের মতো ৬০ থেকে ৭০ গোষ্ঠী নিউ জিল্যান্ডে এ ধরনের বর্ণবাদী ও বিদ্বেষমূলক ভাবনার প্রসার ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন ম্যাসি ইউনিভার্সিটির পল স্পুনলি। তার এ বক্তব্যের সুর শোনা গেছে নিউ জিল্যান্ডের গোয়েন্দা প্রধান রেবেকা কিটেরিজের কথাতেও। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ