শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

করোনার কারণে কারবালায় জুমার নামাজ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার পবিত্র কারবালা শহরে জুমার নামাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার মসজিদ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদলু।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরাকে এ পর্যন্ত করোনাভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৯ জন। এমন পরিস্থিতিতেই কারবালায় জুমার নামাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

খবরে বলা হয়েছে, এর আগের শুক্রবারও সেখানে জুমার নামাজ বন্ধ ছিল। ইরাক ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক কারবালায় জুমার নামাজ আদায় করতে যান।

এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইরাকের রাজধানী বাগদাদে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে সংক্রমিত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে ইরাক সরকার।

ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে উদ্ভব হওয়া ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ১২১টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। এরপরই রয়েছে ইরান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ