শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দিল্লির ক্ষতিগ্রস্থদের এক কোটি টাকা দিচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ পূর্ব দিল্লিতে দাঙ্গায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের বাড়িঘর স্থাপন ও চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১ কোটি টাকা টাকা দেয়ার ঘোষণা দিয়েছে।

ভারত ভিত্তিক শাহিয়াওয়াল টিভি জানায়, এ বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দ-এর সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী বলেন, শিববিহারে দাঙ্গায় ধ্বংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে, ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা অনেক বেশি। ধ্বংস হওয়া সমস্ত ঘরবাড়ি, খুচরা ব্যবসায়ী ও মসজিদগুলো পূণনির্মাণ করতে আমরা প্রথমিকভাবে এক কোটি টাকা ব্যয় করার ঘোষণা দিয়েছি।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তায় জায়গায় জায়গায় জমিয়তকর্মীরা কাজ করছে। অন্যদিকে আমরা আইনীভাবে দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের হয়ে লড়তে প্রস্তুতি গ্রহণ করছি। আমরা অচিরেই বিচারের দাবিতে কর্মসূচী ঘোষণা করবো।

জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় প্রাথমিকভাবে ভেঙ্গে ফেলা মসজিদগুলোতে নামাজে জুমার আয়োজন করা হয়েছিল। ক্ষতিগ্রস্থ মানুষরাও মাথা গুজার ঠাঁই পেয়েছে। আমরা আস্তে আস্তে তাদের সহায়তার মাধ্যমে ঘরবাড়িগুলো ঠিক করার ব্যবস্থা গ্রহণ করছি।

শাহিওয়াল টিভি দিল্লি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ