শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় ক্যান্সার আক্রান্ত এক শিশুর ইচ্ছা পূর্ণ করলেন দুবাইয়ের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ের আমির হামদান বিন মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ক্যান্সার আক্রান্ত ভারতীয় এক শিশুর সাথে সাক্ষাৎ করেছেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায় ক্যান্সার আক্রান্ত ভারতীয় ৭ বছরের শিশু মুহাম্মদ আব্দুল্লাহ তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে দুবাইয়ের আমিরকে দেখার কথা জানিয়ে দুবাইয়ের আমিরের কাছে একটি বার্তা পাঠায়।

শিশু আব্দুল্লাহ তার বার্তায় জানায়, সে দুবাইয়ের আমিরকে নিজের জীবনের হিরো মনে করে,সাথে সাথে তাকে আইডল মানে। দুবাইয়ের আমিরের ঘোড়সওয়ারী খেলাসহ অন্যান্য বিনোদন মূলক কার্যক্রম তার বেশ পছন্দ।এবং সে ইনস্টারগ্রাম ও ইউটিউবে দুবাইয়ের প্রিন্সের খেলাগুলোর নিয়মিত দর্শক।

আব্দুল্লাহর বার্তা পাওয়ার সাথে সাথেই দুবাইয়ের আমির তার ইচ্ছেকে স্বাগত জানায়। দুবাইয়ের আমিরের পক্ষ থেকে আব্দুল্লাহর ইচ্ছেকে সমীহ করায় সে আমিরের প্রতি বিশেষ কৃতজ্ঞ বলে জানিয়েছে।

আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ হুসাইন জানান দু' মাস পূর্বে তার ছেলের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে আব্দুল্লাহর শরীরে তৃতীয় স্তরের ক্যান্সার অবস্থান করছে। তাই আব্দুল্লাহকে বাঁচাতে এখন চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ইস্কুল জীবনের শুরু থেকেই ঘোড়া আব্দুল্লাহর খুব পছন্দের। ভবিষ্যতে দক্ষ ঘোড়সওয়ার হওয়া তার স্বপ্ন।

দুবাইয়ের আমিরের এই সৌজন্যমূলক সাক্ষাতে ভারতীয় শিশু আব্দুল্লাহ ও তার বাবা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমিরের সাথে সাক্ষাতের মুহুর্তের ব্যাপারে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ হুসাইন বলেন চোখের সামনের মানুষটি দুবাইয়ের আমির তা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল।

আল আরাবিয়া আরবি থেকে জুলফিকার জাহিদের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ