মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চট্টগ্রামের প্রবীন আলেম মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ চিরনিদ্রায় শায়িত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহর (৯৫) জানাজার নামাজ আজ বুধবার সকাল ১০ টায় সাতকানিয়াস্থ বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে বড় ছেলে অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের ইমামতিতে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বে কথা বলেন, চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, জামিয়া পটিয়ার পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, জামিয়া আরবিয়া জিরির পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, জামিয়া পটিয়ার মুহাদ্দিস মুফতি শামশুদ্দীন জিয়া, চট্টগ্রাম লালখানবাজার মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হাফিজ ড. সাদিক হোসাইন, দারুল মারিফ আল ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা ফোরকান উল্লাহ খলীল, নেজাম ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, সাতকানিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুনির প্রমুখ।

মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোরের সিনিয়র শিক্ষক মাওলানা জাহিদ হোসেন ও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস অফিস কমকর্তা মাওলানা ড. সাদিক হোসেনের পিতা। মৃত্যুকালে তিনি অন্যান্য ছেলে-মেয়ে সন্তান সহ আত্মীয় স্বজন ও অশংখ্য গুনগাহী রেখে পরলোক গমন করেন।

মরহুমের নাতি মুহাম্মদ জাবিদ আহসান খালিদ আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ রহ. গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। দেশবাসীর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ