শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: ভারতের কেরালায় জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২ জনে। এমন পরিস্থিতিতে দেশটির কেরালা রাজ্যের চার জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার দেশটিতে নতুন করে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরালায় ৮ জন, কর্ণাটকে ৪ জন, মহারাষ্ট্রের পুনেতে ৫ জন এবং জম্মু-কাশ্মিরে ১ জন আক্রান্ত হয়েছেন। পুনের পাঁচজনের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। তারা স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে।

কেরালা প্রশাসন রাজ্যের চার জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এ মাসের শেষ পর্যন্ত এসব জেলায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা গোটা চীনসহ বিশ্বের ১১৩টি দেশে ছড়িয়ে পড়ে। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রামিত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬০০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ