মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বাংলাদেশে তিনজন আক্রান্তের ঘটনায় ঝুঁকি এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সে বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিত এখনো তৈরি হয়নি। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আড়াই মাস পর গত রোববার প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এদিন বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। এদের দুজন আবার সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী একই পরিবারের। আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরপর দেশে নতুন করে আর কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ