মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার আটলান্টার একটি আদালতে ট্রাম্পের প্রচারণা শিবির মামলাটি দায়ের করে।

প্রচারণার ধরনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মতপ্রকাশ করায় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান শিবির। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন।

১০ দিনের মধ্যে শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পশিবিরের এটি তৃতীয় মামলা। এর আগে নিউইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ট্রাম্পশিবির।

তিনটি মামলাই করা হয়েছে, ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় ইস্যুতে। সবগুলো লেখাতেই উঠে এসেছিল রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতিবহির্ভূত সম্পৃক্ততার বিষয়টি।

অবশ্য যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত থাকায় মামলাগুলোতে জেতা সহজ হবে না বলে মত বিশ্লেষকদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ