শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সোশ্যাল ইসলামী ব্যাংক ও হজ্জ এজেন্সী মালিকদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ্জযাত্রীদের হজ্জকালীন সময়ে সর্বপ্রকার ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে হজ্জ এজেন্সী মালিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাব- এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, হাব- চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সচিব মাহমুদুল হক পিয়ারু, এসআইবিএল শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য ড. আ. ম. কাজী মোহাম্মদ হারুন উর রশীদ ও অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী সহ ঊর্ধ্বতন নির্বাহী ও হাব এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হজ্জ এজেন্সীর মালিকরা হজ্জযাত্রীদের ব্যাংকিং সেবা সহজীকরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ