মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী সফলে গণসংযোগ ও মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লি গণহত্যা, মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগ ও নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণের প্রতিবাদে সমমনা ইসলামী দলসমূহ ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেটের সমমনা ইসলামী দলসমূহ।

সিলেটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফলে বুধবার (৪ মার্চ) সকাল থেকে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও মতবিনিময় করেন সমমনা ইসলামী দলসমূহের নেতারা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা ও সদরুল মুদাররিসীন মাওলানা আব্দুস সুবহানসহ সিনিয়ার শিক্ষক, জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ ও মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরীসহ সিনিয়ার শিক্ষক, জামেয়া মাহমুদিয়া সোবহানী ঘাটের শিক্ষক ও জামেয়া হুসাইনিয়া মীরবক্সটুলার মুহতামিম ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মহানগর সহ সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া মাহমুদিয়া সোবহানী ঘাটের নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর ও জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র নেতৃত্বে এক টিম নগরীর জামেয়া দরগাহ'র মুহতামিম ও সিলেট হেফাজতের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও সিনিয়র শিক্ষক, জামেয়া দারুস সালামের শিক্ষক ও জামেয়া হুসাইনিয়া ঝেরঝেরী পাড়ার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্য জোট নেতা মুফতি ফয়জুল হক জালালাবাদী ও জালালাবাদী ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুর আহমদ।

ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময়: এদিকে শুক্রবারের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচীর সার্বিক শৃংখলা রক্ষার লক্ষ্যে আসরের পর সমমনা ইসলামী দলসমূহের ছাত্র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মাওলানা কেএম আব্দুল্লাহ আল মামুন, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ শাহ বাগী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিল, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি লুৎফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস (শায়খুল হাদীস) মহানগর সভাপতি মাহদী হাসান জামাল।

সেক্রেটারী ইকরামুল হক জুনাইদ, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সেক্রেটারী ইমরান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি জারির হুসাইন, পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হুসাইন জাকির, মহানগর সেক্রেটারী সাইফুল ইসলাম জলিল, পশ্চিম জেলা সেক্রেটারী শাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস (শায়খুল হাদীস) সিলেট মহানগর প্রচার সম্পাদক ইসমাঈল আহমদ, ছাত্র নেতা লিটন আহমদ জুম্মান, মোস্তফা আহমদ সোহান ও রুহুল আমীন প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ