শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৩০ মুসলিম নেতার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহার ও ঝারখন্ডের বিভিন্ন ‘খানকাহ’র ৩০ জনের বেশি ধর্মীয় নেতা প্রথমবারের মতো নাগরিকত্ব আইন-সিএএ, এনপিআর ও এনআরসির প্রতিবাদে সমাবেশ ও বৈঠক করেন।

আজ বৃহস্পতিবার বিহারের মুজিবিয়া খানকাহ-য়ে আয়োজিত এই বৈঠক থেকে নাগরিকত্ব আইন পুরোপুরি বাতিল করার ঘোষণা দিয়েছেন এসব ধর্মীয় নেতারা। নিউজ১৮

ধর্মীয় নেতারা এসময় রাজ্য পর্যায়ে নাগরিকত্ব আইন-বিরোধী প্রচারের ঘোষণা দেন এবং সমাজের সব ধরণের মানুষকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

নেতারা বলেন, খানকাহগুলো সমাজে দারুণ প্রভাব ফেলেছে এবং সমাজের প্রতিটি অংশের সঙ্গে খানকাহগুলোর সম্পর্ক রয়েছে। তাই খানকাহগুলোকে সাধারণ মানুষের দুখে এগিয়ে আসতে হবে। বিজেপি সরকারের এই আইন ভারতীয় নাগরিকদের ওপর জুলুম।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মুসলিমদের ওপর ব্যাপক সহিংসতা চালানো হচ্ছে। মুসলিমদের ঘরবাড়ি, দোকান-পাট আগুন দিচ্ছে উগ্রহিন্দুত্ববাদীরা। হিন্দুদের নির্যাতনে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন বহু মুসলিম।

দিল্লির সহিংসতায় ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে গতকাল বুধবার দাবি করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র গৃহহীন হয়েছেন। স্তূপে মৃতদেহ জমেছে। নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে।

উল্লেখ্য, দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা ৪২-এ। ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সহিংসতায় আহত হন তিন শতাধিক মানুষ। যাদের অনেকেই দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন। সূত্র: নিউজ ১৮ উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ