শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তুরস্কের পাশে থাকার ঘোষণা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস মোকাবেলায় তুরস্কের পাশে থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের সঙ্গে ফোনালাপকালে এ কথা বলেন পাক প্রধানমন্ত্রী।

ফোনালাপে সিরিয়ার ইদলিবে অভিযান চলাকালে তুর্কি সেনা নিহতের ঘটনায় দুঃখও প্রকাশ করেন ইমরান খান। বলেন, পাকিস্তানের সাধারণ জনতাও তুরস্কের পাশে আছে।

ডেইলি পাকিস্তান বলছে, পাক প্রধানমন্ত্রী ফোনালাপে এরদোগানকে সমবেদনা জানান ও তার দেশকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তুরস্কে সিরিয়ার লাখো শরণার্থীকে জায়গা দেয়ার প্রশংসাও করেন ইমরান খান। খবরে বলা হয়েছে, সিরিয়ায় তুর্কি বাহিনীর প্রচেষ্টা অবশ্যই সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইমরান খান।

উল্লেখ্য, সিরিয়ার গোলযোগপূর্ণ ইদলিবে অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ৫৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়ার সঙ্গে তুরস্কের টানাপোড়েন চলছে। তবে পরিস্থিতি নিরসনে আজ বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যে আলোচনায় বসার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ