মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বাধীনতার মাসে মোদির উপস্থিতি বাংলাদেশের মানুষ মেনে নিবে না: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নরেদ্র মোদির হাতে বারবার মুসলমানদের রক্তের দাগ লেগেছে। তার প্রশ্রয়ে দিল্লিতে হিন্দুত্ব বাদী সাম্প্রদায়িক উন্মাদনায় মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে।

‘এমন একজন বিতর্কিত ব্যক্তিকে স্বাধীনতার মাসে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো একদিকে যেমন মুজিব বর্ষকে কলঙ্কিত করা হবে, অন্যদিকে স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে গোটা জাতিকে অপমান করা হবে। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আমরা তার আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।’

আজ বুধবার বিকেল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মুজিববর্ষের বিরোধিতা করছি না। আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি নরেদ্র মোদির বিরোধিতা করছি। ভারতে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের নির্মূল করার অপচেষ্টা চলছে। সিএএ, এনআরসি এসবের মূল উদ্দেশ্য ভারতকে মুসলিম শূন্য করা।

ধর্মনিরপেক্ষতার দাবীদার ভারত একুশ শতকের দ্বিতীয় দশকে যেভাবে গণহত্যা চালিয়ে মুসলমানদের নির্মূল করতে চায়, তা আমাদেরকে হালাকুখান, চেঙ্গিসখাঁন ও হিটলারের নৃশংসতার কথা স্বরণ করিয়ে দেয়। বিজেপি ভারতকে দ্বিতীয় স্পেন বানাতে চায়। তাদের মনে রাখা উচিত, ইংরেজদের দুইশ বছরের সর্বগ্রাসী নির্যাতন স্বত্বেও ভারত থেকে মুসলমানদের নির্মূল করতে পারেনি বরং তারাই বিতাড়িত হয়েছে।

চরমোনাইয়ের পীর আরও বলেন, ইসলাম সম্প্রীতির ধর্ম। দিল্লির এই উন্মত্ততার মাঝেও মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এর চেয়ে সম্প্রদায় সম্প্রীতির নজির আর কি হতে পারে!

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ভারতের মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিকারে জাতিসংঘ, ওআইসি ও মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, যুব নেতা কেএম আতিকুর রহমান, ছাত্র নেতা আবদুজ্জাহের আরেফী প্রমুখ।

অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দিল্লির দাঙ্গার সময় পুলিশের কাছে ১৩ হাজারের অধিক ফোন কল গেলেও পুলিশ নিরব দর্শক ছিলো। পুলিশি অপদার্থতার নজির বিশ্ব দেখলো। আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা জনগণকে নয়, ভারতকে সস্তুষ্ট করতে ব্যস্ত। ভারতের সাথে সরকারের সম্পর্ক বন্ধুত্ব ও সমতামূলক নয় বরং অধিনতা ও দাসত্বমূলক।

সীমান্ত হত্যা নিয়ে ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব বলেন, বিএসএফ এর নির্বিচার হত্যাকাণ্ডের কারণেই ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত। বিএসএফই আমাদেরকে ফেলানীর লাশ উপহার দিয়েছে।

বিক্ষোভ পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, আলহাজ আলতাফ হুসাইন, মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ¦ আনোয়ার হুসাইন, মহানগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা বিশাল মিছিল বের করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ